
সাঈদুর রহমান লিটন
বাবা মানে নির্ভরতা চাওয়া পাওয়ার স্থান
বাবা মানে স্নেহ -সুধার গভীরতার টান
বাবা মানে কাঁধে চড়ে বিশ্বটাকে দেখা
বাবা মানে বুকের জমিনে কাব্য করে লেখা।
বাবা মানে হাতটি ধরা না ছাড়ার বিশ্বাস
বাবা মানে বুকের ভিতর জমাট বাঁধা নিঃশ্বাস।
বাবা মানে নির্বিঘ্নে বসার বটের ছায়া
বাবা মানে তার পুরো শরীর আষ্টেপৃষ্টে মায়া।
বাবা মানে শখ পূরণের বিরাট কোষাগার
বাবা মানে তার যা কিছু আছে সবই আমার।



