বাংলাদেশ

নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ শেখ হাসিনার

ভারতে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৮ জুন) সকাল সোয়া ১০টায় দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রওয়ানা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ফ্লাইটটি ভারতের স্থানীয় সময় দুপুর ১২টায় নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করবে। মোদির শপথ অনুষ্ঠানে যোগদান শেষে আগামী সোমবার (১০ জুন) দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল রবিবার শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। এর মধ্যে দিয়ে মোদি কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

এবার লোকসভা ভোটে মোদির দল বিজেপি এককভাবে ২৪০ আসনে এবং তার নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসনে জয়ী হয়েছে।

লোকসভা ভোটের ফল প্রকাশের পরই গত বুধবার (৫ জুন) টেলিফোনে মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোন আলাপকালে শেখ হাসিনাকে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানান মোদি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension