
বুড়ো জলপাই গাছটার পাশে শরণার্থী শিবির
তাড়া খেয়ে এসে আশ্রয় নিয়েছে সেথা রাফা
তার বৃদ্ধা মাতা আর বাকশক্তিহীন পুত্র সন্তান
মরুভূমির বালির মাঝে ঘুমুতে যাবে রাত্রি
হঠাৎ কোথা থেকে হাজির নরক যন্ত্রণা
জ্বলন্ত তাঁবুর মধ্যে জেগে ওঠে তারা
বোমা হামলার মধ্যে কোনো আড়াল নেই
তারা নেমে আসছে আকাশ থেকে
সেই আকাশ যেখানে সে লালন করেছে
কত হাজারো রকমের স্বপ্নের মায়াজাল
দগ্ধ রাফা, তার সন্তানের অশ্রু উবে যায়
মরুভূমির শূন্যতায় হারায় আর্তচিৎকার
এখন রাফার হারানোর আছে কেবল
একটিই সম্পদ, এক সর্বহারা প্রাণ।



