
বিনোদন
ওদের এত খারাপ ব্যবহার কল্পনা করতে পারিনি
রূপসী বাংলা ডেস্ক:দীপিকার জবরা ফ্যান। ফাস্ট ডে ফাস্ট শো নাই বা হোক, এখনও পর্যন্ত দীপির কোনও ছবি তিনি মিস করেননি। কিন্তু মাত্র একটি ঘটনায় বদলে গেল সব। নাও জিগ্গেস ইজ নো মোর দীপি ফ্যান! নেপথ্যে নায়িকার ব্যবহার।
দু’দিন আগে ইস্টাগ্রামে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে আমেরিকার ডিজনিল্যান্ডে হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় রণ ও দীপিকাকে। সৌজন্যে জাইনাব ওরফে জিগ্গেস। যে ইস্টাগ্রামে পোস্ট ভিডিও করার পর থেকেই ফেমাস। কিন্তু সম্প্রতি তিনি একটি লেখা পোস্ট করেছেন ওয়ালে। যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন তিনি আর দীপিকার ফ্যান নন! হঠাৎ কেন এমন কথা লিখলেন জিগ্গেস!



