
কোমল দাস
বাড়ি দাও গাড়ি দাও
রূপবতী নারী দাও
জামদানী শাড়ি দাও,
দাও চাল, ডাল।
দাও দাও করে আজ
আমি যে মাতাল।
ব্যাংক ভরা টাকা দাও
মামা মেসো কাকা দাও
বিমানের চাকা দাও,
বলি দিন রাত,
অবশেষে চেয়ে দেখি
ফাঁকা দুই হাত।
দাও দাও করে করে
শেষে বুঝি ফল,
কর্মের ফলটাই
শেষ সম্বল।



