
এম. আবু বকর সিদ্দিক
আষাঢ়ের মেঘমালা মৃদু হেসে বলে
আর বেশি দেরি নেই এই এলাম চলে।
সমুদ্রের লোনা পানি বাষ্পায়িত হয়ে
শূন্য আকাশে ভাসে প্রভুর আদেশ পেয়ে ৷
মহান প্রভুর অনুগ্রহ সুনির্মল বৃষ্টি
সুস্বাদু সুপেয় জল অপরূপ সৃষ্টি।
টুপ্ টাপ্ টুপ্ টাপ্ দিন রাত ঝরছে
কখনো মুষলধারে, বিল ঝিল ভরছে ৷
হেঁকে হেঁকে মেঘ ডাকে ভয়াবহ গর্জন
কৈ মাছ লাফ দেয় ফুর্তিতে ভরে মন।
তৃষ্ণার্ত ভূতল বলে, মিটে গেল তৃপ্তি
বৃক্ষরা ফিরে পেলো নব্য অনুভূতি।
বৃষ্টিঝরা মিষ্টি জলে তেজি হলো তৃণ
মাঠে ঘাটে সবখানে পশু পেল অন্ন।
খালবিল, সরোবরে সবখানে ভরা জল
চারদিকে শোনা যায় ব্যাঙদের কোলাহল।



