যুক্তরাষ্ট্র

ট্রাম্পের নির্বাচনী উপদেস্টার সঙ্গে কথা বলেছেন রুশ গুপ্তচর মারিনা বুটিনা

রূপসী বাংলা ডেস্ক:২০১৬ সালের মার্কিন জাতীয় নির্বাচনের পূর্বেই ট্রাম্পের নির্বাচনী প্রচারনা উপদেষ্টা জে ডি গর্ডনের সঙ্গে যোগাযোগ ছিলো রুশ গুপ্তচর মারিনা বুটিনার। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে একথা জানানো হয়।
২৯ বছরের রুশ যুবতি বুটিনা যুক্তরাষ্ট্রে একজন অনিবন্ধিত রুশ গুপ্তচর হিসেবে বসবাস করছিলেন। সম্প্রতি বুটিনাকে রুশ গোয়েন্দা হিসেবে গ্রেফতার করে মার্কিন কতৃপক্ষ।

ওয়াশিংটন পোস্ট জানায়, ২০১৬ সালের মার্কিন জাতীয় নির্বাচনের পূর্বে উপদেষ্টা গর্ডনের সঙ্গে ইমেইল আদান-প্রদান করেছিলেন বুটিনা। জে ডি গর্ডন ট্রাম্পের নির্বাচনী উপদেস্টা হিসেবে তখন ইতোমধ্যেই পদত্যাগ করেছিলেন তবে তিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । প্রাক্তন নৌবাহিনী কর্মকর্তা গর্ডন জুনিয়র বুশ প্রশাসনের আমলে পেন্টাগনের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন। তিনি রিপাবলিকান পার্টির একজন বিশ্বত সমর্থক ও আমলা। মার্কিন সাধারণ নির্বাচনের পূর্বে রুশ গুপ্তচর বুটিনার সঙ্গে ইমেইল আদানপ্রদাণ ছাড়াও তাকে একটি সঙ্গীতানুষ্ঠান ও নিজের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান গর্ডন।

সিনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে দেয়া গর্ডনের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করেই ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে এসব বিষয় উল্লেখ করে। রাশিয়ার কেন্রিয় ব্যাংকের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী বুটিনা ন্যাশনাল রাইফেল এ্যাসোসিয়েশনের (এনআরএ) মাধ্যমে রিপাবলিকান পার্টির শীর্ষ কর্মকর্তাদের প্রভাবিত করার চেষ্টা করছেন এমন অভিযোগেই তাকে সম্প্রতি গ্রেফতার করেছে মার্কিন গোয়ান্দারা।

তবে একমাত্র গর্ডনই বুটিনার শীর্ষ মার্কিন কন্ট্যাক্ট ছিলেন না। মূলত, রিপাবলিকান দলের প্রভাবশালী লবিস্ট পল এরিকসন ছিলেন যুক্তরাষ্ট্রে বুটিনার প্রধান কন্ট্যাক্ট। তার মাধ্যমেই মার্কিন রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচিত হন বুটিনা। ভক্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension