প্রধান খবরযুক্তরাষ্ট্র

এইচ১-বি ভিসায় নীতিতে যোগ্য ভারতীয়দের স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র

রূপসী বাংলা ডেস্ক:এইচ১-বি ভিসা নীতি কঠোর করছে যুক্তরাষ্ট্র। তবে ভারতে যুক্তরাষ্ট্রের কনস্যুল জেনারেল এডগার্ড কাগান বলেন, তার দেশ যোগ্য ভারতীয়দের এই বিষয়ে উৎসাহ এবং স্বাগত জানাবে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের জন্য সেখানে অনেক সুযোগ আছে। ভারতীয়দের ভাল সুযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময়ই সচেতন। আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী এবং ভারতে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করবে।

এই সময় তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্কোন্নায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রশাসনের শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক বিস্তার এবং শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছেন। এই অংশ হিসেবে আমরা দ্বিপক্ষীয় বাণিজ্য সমতা এবং বিনিয়োগে সমর্থন করে আসছি। যুক্তরাষ্ট্র দুই দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই নীতি প্রণয়ন করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension