
কোমল দাস
টুপটুপ টিপটিপ রিনঝিন বেশে
বর্ষার দিন আসে আমাদের দেশে,
সারাদিন বর্ষণ আর মেঘ ডাকা
এই দিনে নেই কাজ ঘরে বসে থাকা।
হুট করে দিন যেন হয়ে যায় রাত
রংধনু দেখা যায় হঠাৎ হঠাৎ,
কেউ ভেজে বৃষ্টিতে কেউ লুডু খেলে
জানালার ফাঁক দিয়ে কেউ হাত মেলে।
এই দিনে খেতে মজা ডিম খিচুড়ি
মজা বাড়ে থাকে যদি খাঁটি গাওয়া ঘী,
বৃষ্টির সুর বাজে ঝুমুর ঝুমুর
মনকাড়া মজা দেয় বর্ষার সুর।



