কবিতাসাহিত্য

বর্ষা

শাহানাজ শিউলী


মেঘ গুড়গুড় বৃষ্টি নামে আষাঢ় শ্রাবণ মাসে
রিম ঝিমঝিম সুরের তালে ময়ূরপঙ্খী নাচে।
মেঘ-রৌদ্রের লুকোচুরি আকাশ করে খেলা,
কালো মেঘে আঁধার আনে সারাটা দিন বেলা।

লেখক কবির কাব্যিকতায় আনে লেখার সুখ
পল্লী মায়ের কষ্ট জীবন অনাহারি মুখ।
জুঁই,চামেলী, হাসনাহেনা ফোটে নানান ফুল ,
উথালপাথাল ঢেউয়ের সাথে ভাঙে নদীর কূল।

বৃষ্টি পড়ে বৃক্ষরাজি সতেজ করে বন
পাকা ফলের মিষ্টি সুবাস মাতাল করে মন।
কালো মেঘের হাঁকাহাঁকি আষাঢ় বানের ঢল,
গরীব -দুঃখীর কষ্ট জীবন অশ্রু ভরা জল।।

বিষাদ হয়ে কারো জীবন ঢেউয়ের সাথে ভাসে
বিত্তবানের বিলাস জীবন সুখের সাথে হাসে।
ভাঙা-গড়ার জীবন নিয়ে আসে বারংবার,
বর্ষাকালের সবুজ ধরা বৃষ্টির অহংকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension