কবিতাসাহিত্য

আধ্যাত্মিকতায় স্বপ্নময়তা

ফারজিনা মালেক


আধ্যাত্মিকতা
স্বপ্নময়তা তার কেন্দ্রে
এটা কেবলই ধোঁয়াশা অতীত নয়,
নয় ইল্যুশন।
আছে দেহাত্মার মূলে।
আত্মা।
আত্মিকতা দিয়েই জন্মভূমির প্রতি নাড়ীর টান। সুগভীর।
প্রবাহিত হচ্ছে পূর্ব থেকে পূর্বসূরিদের মাধ্যমে।
জন্মসূত্রে পাওয়া।
নিজেকে চিনেছি,
আয়নায় দেখে চিনতে শেখার বহুকাল আগেই।
নিজ, জ্ঞাতি, বংশধর, জন্মভূমি, দেশ—
রক্ষা করি এই টানে।
কেননা আমি এদেরই অংশ।
এখানে নিয়ম আছে,
সংবিধানের বাইরেও নিজস্ব নিয়ম।
নিজস্ব সংস্কৃতি।
আছে রোগ, জরা, মৃত্যু শোক, জন্মোৎসব পালনের নিয়ম।
এসব অলিখিত।
হাজার বছর ধরে
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলছে,
গল্পে, ছবিতে, নাচে, গানে।
গান গল্পের কথা, নাচের মুদ্রা, ছবির ভাষা—
যেন সংকেত লিপি,
মেমোরি কোড,
অথবা আমাদের প্রজ্ঞায় যেন তারা রোড ম্যাপ।
পথ দেখায়।
যে পথ তৈরি করে দিয়েছিল পূর্বসুরিগণ।
যে পথ যমুনার মতো বহমান।
যে পথ যুক্তি তর্কের চেয়ে বেশি বোঝে
তাল আর লয়।
আর, স্বপ্নময়তা তার কেন্দ্রে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension