
আল মামুন রিটন
ভারি হয়ে এলে মেঘ
ঝড়ের পূর্বাভাস
থেমে যায় চলার গতি
জেগে ওঠে মনে ভয়
তাণ্ডব চলে যদি।
তার চেয়ে কথা হোক
অবান্তর হলেও ক্ষতি নেই
মুখোমুখি বসে থাকি
কথা চলতে থাক এমন-ই।
চুপচাপ থাকা মানে ভয়
যদি কিছু পর ঝড় হয়?
আমরা এভাবেই বলি
কারণে-অকারণেও বলি।



