খেলা

আদালতে দিতে হবে হাজিরা, লর্ডস টেস্টে নেই স্টোকস

রূপসী বাংলা ডেস্ক:প্রথম টেস্ট জিতে উঠেই ইংল্যান্ড শিবিরের কাছে দুঃসংবাদ ৷ বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ডের অল-রাউন্ডার বেন স্টোকস ৷ তবে কোনও চোটের কারণে নয় ৷ আদালতে হাজিরা দেওয়ার জন্যই লর্ডস টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ডের তারকা ৷

প্রথম টেস্টে অসাধারণ বোলিং করেছেন স্টোকস ৷ তাঁর এক একটা অসাধারণ স্পেল বারবার সমস্যায় ফেলেছে ভারতীয় ব্যাটসম্যানদের ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলিও স্টোকসেরই শিকার ৷ গত সেপ্টেম্বরে ব্রিস্টলের এক নাইটক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে পড়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্টোকস। তাঁর বিরুদ্ধে মামলাও চলছে ৷ আজ, সোমবার থেকেই আদালতে এর জন্য হাজিরা দিতে হবে স্টোকসকে ৷ দ্বিতীয় টেস্ট চলাকালীনও আদালতে হাজিরার তারিখ পড়ায় খেলতে পারবেন না ইংল্যান্ড অলরাউন্ডার ৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension