
ধুম ৪ করছেন শাহরুখ
রূপসী বাংলা ডেস্ক:ধুম’ ছবির চার নম্বর কিস্তিতে প্রধান চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। বলিউডের গুঞ্জনে শোনা যাচ্ছে এমনই খবর। ব্লকবাস্টার ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতে সালমান খান থাকতে পারেন, এমন একটা খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু ফিল্মফেয়ার-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে যে ভাইজান নয়, ‘ধুম ৪’-এ থাকছেন কিং খান। ‘ধুম ১’-এ জন আব্রাহামের বাইক স্টান্ট, ‘ধুম ২’-এ হৃতিক রোশনের ছদ্মবেশ এবং ‘ধুম ৩’-এ আমির খানের জোড়া চমকের পরে ‘ধুম ৪’-এ শাহরুখ কী নিয়ে আসেন, কৌতূহল তা নিয়েই। যশরাজ ফিল্মস-এর ‘থাগস অফ হিন্দুস্তান’-এর ফার্স্ট লুক প্রকাশের পরই ‘ধুম ৪’-এর বিষয়ে অফিসিয়াল ঘোষণা করে হবে বলে মনে করা হচ্ছে। পরিচালক আনন্দ এল রাই-এর ‘জিরো’-র পর মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’-এর জন্য শাহরুখ খানের শুটিং শুরু করার কথা। কিন্তু ‘ধুম ৪’-এর কাজ শুরু হলে পিছিয়ে যেতে পারে ‘স্যালুট’-এর কাজ।



