
আসাদুজ্জামান খান মুকুল
বন্যা আসছে দেশের পরে
লড়ছে মানুষ বাঁচার তরে,
উঠছে করুণ রব
বানবাসীরা দিশেহারা
হচ্ছে তারা বাস্তুহারা
ধনী-গরিব সব।
ধ্বংস মাঠের ফসল যত
মরছে মানুষ শত শত
পশুপাখিও সাথ,
কে ধনী কে গরিব আজি
নেই কারো মাঝ ইহার বাজি,
সবাই সমান জাত।
জীবিতরা অনাহারে
কাঁদছে সবাই রোনাজারে
ব্যথার ভরা বুক!
ছিন্ন ভিন্ন বিদ্যুতের তার
চতুর্দিকে ঘোর অন্ধকার
নাই রে কারো সুখ!
বিত্তশালী আছেন যারা
দিয়ে একটু হাতটা নাড়া
করেন কিছু দান,
আপনাদের এই দানের ফলে
ভাসছে যারা বানের জলে
হয়তো বাঁচবে প্রাণ!
বানভাসিদের পাশে দাঁড়াই
ইলিয়াছ হোসেন
এই মুহূর্তে বানভাসিদের
পাশে আমরা দাঁড়াই,
তাদের বেঁচে থাকার তরে
হাত দুটি বাড়াই।
বানের জলে বানভাসিদের
বিপদের সীমা নেই,
নিজ সামর্থ্য অনুযায়ী
ত্রাণসামগ্রী দেই
অথই জলে বানভাসিদের
কষ্ট হচ্ছে খুব,
তাইতো তাদের রক্ষা করতে
কেউ থাকবো না চুপ।
মানুষ যে মানুষের তরে
আমর সদা বুঝি,
বানভাসিদের জীবন রক্ষায়
ব্যয় করবো পুঁজি।
বানের পরে সাহায্যের কাজ
রাখবো অব্যাহত,
বানভাসিদের সংসার যাতে
হয় আগের মতো।



