
শ্যামল বণিক অঞ্জন
অনিরুদ্ধ আকাশ হতে চেয়েছিল—
অহনাকে খুব কাছ থেকে প্রাণ ভরে দেখবে বলে,
রোজ অহনার ঘরের জানালার কাচে চুম্বন করার বাসনায়,
তেজস্বী সূর্য্যের প্রখর আলোয় অহনার অন্ধকার ঘর আলোকিত করতে,
পূর্ণিমার চাঁদটাকে হাতের মুঠোয় এনে দিতে,
জ্যোৎস্নার অবগাহণে রাত জেগে সাথী হয়ে থাকতে।
অনিরুদ্ধ আকাশ হতে চেয়েছিল—
কোটি তারার মালা গেঁথে প্রেয়সীকে সাজাবে বলে,
নিজের অসীম বুকে মেঘমালা সৃষ্টি করবে,
রোদ বৃষ্টি আর পাখিদের মিতালী হবে সেথা,
অহনার বিষাদময় মন খুশিতে ভরিয়ে দিতে।
অনিরুদ্ধ আকাশ হতে চেয়েছিল—
অহনাকে নিজের করে পাওয়ার প্রত্যাশায়,
পাখির ডানায় লিখতে চেয়েছিল মনে অঙ্কিত অব্যক্ত কথাগুলো,
ছুঁতে চেয়েছিল ওই হিমালয়ের চূড়।



