
শারমিন নাহার ঝর্ণা
নীল আকাশের শুভ্র মেঘ
ভেসে ভেসে যায়,
মেঘের নিত্য দেখে দেখে
উড়তে মন চায়।
রিমঝিম করে বৃষ্টি নামে
আবার রোদের খেলা,
নদীর পারে ঝাঁকে ঝাঁকে
কাশফুলের মেলা।
আকাশের বুকে মেঘ নাচে
নূপুর পরে পায়,
রোদ বৃষ্টির লুকোচুরিতে
রঙধনু এসে যায়।



