
আসাদুজ্জামান খান মুকুল
কূলহারা এক নাবিকের বেশে
ভাসিয়া চলেছি একা,
বিরস বদনে মধ্য সাগরে
পাইনি কূলের দেখা।
আশা নিরাশার দোলাচলে তবু
রাখিয়াছি ধরে পাল,
অশরীরী ছায়া দেখিয়েছে মায়া
খেলিছে সুখের চাল!
সুখের কপাট ডিঙ্গাতে সদা
হয়েছি পাগল পারা,
ভ্রান্ত ধারণা কুলুষিত মনে
করিছে আমায় তাড়া।
ভ্রান্তির মোহে পড়িয়া যাহাকে
ভেবেছি স্বর্ণ তুল,
আলো আঁধারের লুকোচুরি ইহা
বুঝিয়াছি শেষে ভুল!
ভবের সাগরে নোঙর ছাড়িয়া
লভেছি পাপের বোঝা,
শেষেতে আসিয়া কৃপা চাহি প্রভু
পথটি রাখিও সোজা!



