
হাফিজুর রহমান
এতটাই বেশি ছড়ানো শিকড়,
জঞ্জালমুক্ত নেই কোন দপ্তর;
ধর্মে, কর্মে, দেশের প্রবাহিত ধমনিতে—
পরিপক্ব হয়ে ওঠা দুর্নীতির।
নিজেকে খুঁজছি জনতার ভিড়ে
জানি না হারিয়েছি কবে?
ফেরানো হয় না মানুষের ছায়ায়!
দুষ্কর সকল চরিত্রের জটিল সূত্রে
অগোছালো জীবনের অংক!
হিসেব, সে যে যার ইচ্ছেয় মেলানোর;
গেড়ে বসা দুর্নীতির আখড়ায়।



