
তূয়া নূর
তুমি আমাকে হারাও
আমিও তোমাকে হারাই
একটু একটু করে
বিকাল বেলার আলো যেন
আটকে থাকা চোখ ঘড়ির কাটার সময়ে
একটা একটা করে ছিঁড়ে পড়া ক্যালেন্ডারের পাতা।
সরে যাও তুমি
সরে যাই আমিও আস্তে আস্তে
সমুদ্রের বুকে ডুবে যাওয়া দ্বীপের মতো হারিয়ে যাই।
সরে যাই ভূখণ্ড ভেঙে আলাদা হওয়া মহাদেশগুলোর মতো,
কাঠের গায়ে পেরেক ফোটার কষ্ট
সময় হাত দিয়ে সারিয়ে দেয় নিজের অজান্তে
আস্তে আস্তে আমরা দূরে চলে যায়
ভেতরের ফাটল বড় হয় কখন
বুঝতে পারি না কেউ!



