
শাহজালাল সুজন
ধূসর স্বপ্নে জাল বুনে যাই
হৃদয় পাতায় রোজ,
বয়সের ঢের হয়ছে তবুও
পাইনি রাখতে খোঁজ।
ঝাউয়ের শাখে লতার মালায়
অনীল ছোঁয়ায় দোল,
মনের হরষ জাগছে আজও
পল্লী মায়ের কোল।
গ্রামের বধূর কাঁকন সুরের
শব্দের ধ্বনি বাজে,
শিশির বিন্দু রবির আভায়
ঘুমটা ভাঙে লাজে।
সন্ধ্যা বেলায় জোনাক তারার
আলোয় দেখছি সুখ,
দাদুর গল্পে জ্বিন পরীদের
কল্পে ভাসতো মুখ।
শীতের রাতে গল্প-ফাঁকে
খেতাম মজার খই,
শৈশব ঘেরা স্মৃতির বাঁধন
চোখের পাতায় রই!



