
সুশান্ত কুমার দে
ঘড়ির কাঁটা টুং টাং- বাজে সারাক্ষণ
ব্যস্ত সময় পার করে, কর্মময় জীবন,
অলস মানুষ বসে বসে ঘড়িটা দেখে
কর্মমুখর জীবন যাপন তবু না শেখে।
অপরের সুখ দেখেই, করে অহংকার
বসে বসে খায় দায় – চারদিকেই ধার,
চারিধার পাকা ঘর -অট্টালিকা বাড়ি
পরের সুখ দেখেই -নিজের মুখ ভারি!
জীবনে চাওয়া পাওয়া,নেই তার কিছু
অলস জীবন যাপন, মাথা থাকে নিচু।
কখনও ভাবে না ,খোঁজে না নিজ সুখ
কার আছে গাড়ি বাড়ি,তাতে উসখুস!
যৌবনের দুপুর বেলা,ঝরে না আগুন
জীবনে আসে না, ভালবাসার ফাগুন,
সারা জীবন দুঃখে -কষ্টে, পুড়ে অন্তর
কুনো ব্যাঙের মতো থাকে জীবনভর!



