
ডবকা ছুঁড়ি, বুড়ো ভাম
ভিডিও বানায়,চর্চার নাম
জেলের গপ্পো,কাটায় নাম
লেখক হওয়া সস্তা কাম
তকমার তল্পি বনসাই আম
চন্দ্রবোড়া, ছাগলের দাম
কারো কারো অনেক ধাম
শুনতে না পায় মোটা চাম
থামতে রাজি পাইলে খাম।
লাল গুটিকা না হোক হাম
সমঝে চল,বিধি বাম
পায়ে পড়ে মাথার ঘাম
ওরে বাবা বেজায় জ্যাম
মাতাল কবি কত্ত খ্যাম
ভুতের মুখে রাম নাম
রাজনীতির উপায় সাম
শেয়াল ডাকে গেল যাম
সোস্যাল মিডিয়া সময়ের দাম
হইছে অনেক এইবার থাম।



