কবিতাসাহিত্য

মধুর স্মৃতি

মাকসুদা খাতুন দোলন


মনে পড়ে ফেলে আসা সেসব দিনের কথা,
রোদবৃষ্টি করেনি কাবু ঘুরেছি যেথা সেথা।
বৈশাখের ঝড় ধমকা সমীর মনে লাগত ডর,
কুড়াবো আম, রঙিন জাম চিন্তায় কাটত রাতভর।
ঘুমহীন রাত কখন হবে প্রাত কাটবে আঁধার,
ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আগে পৌঁছাবো সবার।
খোসা ছাড়িয়ে নুন মিশিয়ে চিবাতাম আম কড়মড়িয়ে,
আহা! কি যে মজা জামের রসে ঠোঁট নিতাম রাঙিয়ে।
আষাঢ় এলেই ঝমঝমিয়ে বৃষ্টি,দূরে চলে যেত দৃষ্টি,
চারপাশে শুধু অথৈ জল, নেই কোলাহল সবাই ঘরবন্দি।
চুপিচুপি নামতাম উঠোন জলে,মায়ের চোখের আড়ালে,
বানিয়ে কাগজের নৌকা, নেই বৈঠা হাতে দিতাম ঠেলে।
যতদূর যায় মন হারায়,আনন্দে নাচতাম শাসন ভুলে,
সেদিন কি আসে ফিরে, সময়ে স্রোতে যা গেছে হারিয়ে;
ক্ষণে ক্ষণে মনে পড়ে, পুলকিত হই মধুর স্মৃতি জড়িয়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension