
আনজানা ডালিয়া
আজকাল নূতন করে টিপ পরছি তাঁর জন্য
কালো আর খয়েরি টিপ তাঁর জন্য ধন্য।
রঙ তুলিতে অনেক যত্নে আঁকি অধর
তোমার চোখ দুটোতে দেখি মায়াবী আদর
বুকের ভেতর তোলপাড় হয় এলোমেলো সব
কাছে আছো,পাশে আছো এটাই করি অনুভব,
বিরহী চাতকের মতো কষ্ট পাই রোজ
রাতের বিপরীতে দিনে রাখি খোঁজ।
হারানোর ভয় নয়,জানি শুধুই আমার প্রাপ্তি
অপেক্ষায় থাকি কবে হবে বিরহের সমাপ্তি।



