
আল মামুন রিটন
তোমার ছোঁয়া যেন নীরব বায়ুর মতো
মনের ভেতর ঢেউ তুলে যায়
স্মৃতির আড়ালে লুকিয়ে থাকা স্মৃতি গল্প
কথা বলতে বলতে অজান্তেই হারিয়ে যায়।
তোমার হাসি যেন ভোরের প্রথম আলো
অন্ধকার ভেঙে জাগায় আশার গান
তোমার চোখে খুঁজে পাই সেই শান্ত নীড়
যেখানে সমস্ত ক্লান্তি মিশে যায় মিষ্টি বিশ্রামে।
তুমি যেন দূরের কোনো নক্ষত্র
আলোর ঝিলিক হয়ে পথ দেখাও
তোমার সুরে মিশে থাকে জীবনের গান
তুমি আছ, থেকো, আমার যাপিত সকল সময়।



