
শারমিন নাহার ঝর্ণা
হেমন্তের ভোর শিশির ভেজা
রোদের ঝিলিক ঘাসে,
হালকা হালকা রোদের পরশ
শিউলী,অশোক হাসে।
মাঠে মাঠে পাকা ধানে
শীতল হাওয়া লাগে,
পাকা ধানের মিষ্টি সুবাস
মনে স্বপ্ন জাগে।
বিলের জলে সাদা শাপলা
দেখতে লাগে বেশ,
দারুণ রূপে সেজে ওঠে
সোনার বাংলাদেশ।



