
সাঈদুর রহমান
প্রেম ধীরে ধীরে গাঢ় হয়
চাঁদ ও ধীরে ধীরে বড় হয়
প্রেম ধীরে ধীরে উড়ে যেতে যেতে উধাও হয়
চাঁদে ও ক্ষয় বেড়ে যেতে যেতে মুছে যায়।
প্রেম মহাকালের মহা ইতিহাস
চাঁদ ভিন্ন পৃথিবী অলংকারহীন
যুবতী বিধবা।
চাঁদের লাবন্যতা, প্রেমরূপের বিকাশ
কখনও প্রসারিত হয়, কখনও বিস্ফোরণ ঘটে,
সংকুচিত হয় সময়ের ফেরে।



