
প্রবাস
সিঙ্গাপুরে বঙ্গবন্ধুর ৪৩ তম মৃত্যুবাষিকী পালন।
সিঙ্গাপুর জাহাঙ্গীর বাবু:সিঙ্গাপুর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৩ তম মৃত্যুবাষিকী পালিত হয়েছে।
সিঙ্গাপুরে মোস্তফা প্লাজার একটি অভিজাত রেষ্টুরেন্ট এর হল রুমে ১৫ আগষ্ট ২০১৮ ইং বুধবার সন্ধ্যায় আলোচনা সভাও দোয়া,মাহফিলের আয়োজন করা হয়।
সিঙ্গাপুর আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন রানার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলামিনের পরিচালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপু আগ্রনী এক্সচেঞ্জ এর সি ই ও,মোঃ হুমায়ুন কবির,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামীলীগ এর সহ সভাপতি আলেক খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিঙ্গাপুর আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মালেক হীরা,সুমন ভূইয়া,সিঙ্গাপুর যুবলীগের আহবায়ক কে এইচ আলামিন,যুগ্ম আহবায়ক ফজলুর রহমান,সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মিরাজ উদ্দিন, আদনান শাহ,সাধারন সম্পাদক,আরিফুল ইসলাম সোবাহান,যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাত হেসেন রাসেল,
সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ,সহ সভাপতি আরিফ হেসেন,সাধারন সম্পাদক জেপি তালাশ,সহ সকল সংগঠনের নেতা কর্মীরা।
পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়,পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল মালেক হীরা।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুর পালাতক হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির দ্বাবী জানান।
অনুষ্ঠানের পরিচালক আলামিন বলেন, শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে শেখহাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল খায়ের। দোয়া,মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।অনুষ্ঠানের শেষে তাবারক বিতরন করে সমাপ্তি করা হয়।



