প্রধান খবরভারত

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী

রূপসী বাংলা ডেস্ক:প্রয়াত প্রাক্তন অটলবিহারী বাজপেয়ী ৷  দীর্ঘ রোগ ভোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর৷ বাজপেয়ীর মৃত্যুতে রাজনীতি মহলে শোকের ছায়া ৷

গত ১১ জুলাই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ কিডনি সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী ৷ এছাড়াও বুকে ব্যাথা এবং আরও বেশ কিছু রোগভোগে আক্রান্ত ছিলেন তিনি ৷ অবশেষে, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্য়র্থ করে আজ রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি |

জন্মদিনে শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছিলেন, ভারতবাসীর সবচেয়ে প্রিয় নেতার দীর্ঘ জীবন কামনা করি। হয়ত এভাবেই ইতিহাসে থেকে যাবেন অটলবিহারী বাজপেয়ী। জনসংঘ থেকে বিজেপি। জনতা সরকারের বিদেশমন্ত্রী থেকে ১৩ দিনের প্রধানমন্ত্রী। প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী হিসাবে মেয়াদ পূর্ণ করার ঐতিহাসিক কৃতিত্ব। জোট সরকারের রূপকার থেকে রাজনীতির চাণক্য – নামের পাশে অনেক উপাধি।

তরুণ সাংসদের বক্তৃতা শুনে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন জওহরলাল নেহেরু। এ ছেলে একদিন প্রধানমন্ত্রী হতে পারে। এর ৩৮ বছর পর বিজেপি সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বাজপেয়ী। সেই সরকার ১৩ দিনের বেশি চলেনি। কিন্তু জাতীয় নেতার উত্থানের সাক্ষী ছিল গোটা দেশ।

গ্বালিয়রের বটেশ্বর গ্রামে জন্ম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে দীনদয়াল উপাধ্যায় – দুই গুরুর কাছেই বাজপেয়ীর রাজনীতির পাঠ। আরএসএস থেকে জনসংঘ হয়ে জনতা পার্টির সরকারে বিদেশমন্ত্রী। জনতা সরকারের পতনের পর বাজপেয়ী-আডবানি জুটির উদ্যোগেই জন্ম নেয় নতুন দল – ভারতীয় জনতা পার্টি।

১৯৯৬ সালে ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী। ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী পদে ছিলেন ১৩ মাস। এই সময়ই পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটায় ভারত। প্রবল আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞার মুখেও অটল ছিলেন বাজপেয়ী। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নতিতে বাসে চড়ে গিয়েছিলেন লাহোরে। তারপর কার্গিল অনুপ্রবেশ ও অলিখিত যুদ্ধ।

হিন্দিতে তুখোড় বক্তৃতা, নিমেষে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা, ভোটারদের মন বোঝার ক্ষমতা, রাজনীতির পট-পরিবর্তন দ্রুত বুঝে ফেলা – নেহেরুর পর তিনিই ভারতীয় রাজনীতির সবচেয়ে প্রভাবশালী চরিত্র।

তাঁর নেতৃত্বেই প্রথমবার মেয়াদ পূর্ণ করেছে দেশের কোনও অকংগ্রেসি জোট সরকার। গত ৫ বছর ধরেই কথা বলার ক্ষমতা হারিয়েছিলেন। ভারতরত্ন নেওয়ার সময়ও কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি। তবে ভারতের রাজনীতিতে তিনি একই রকম প্রাসঙ্গিক। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথায়, দ্য গ্রেটেস্ট পার্লামেন্টারিয়ান ইন্ডিয়া হ্যাভ এভার মেড।

https://www.youtube.com/watch?v=MtWi1Jki74s&feature=youtu.be

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension