
আসাদ সরকার
হেমন্ত আজ সবুজ মাঠে
পাকা ধানের মিষ্টি ঘ্রাণে
তরী ভরা নদীর ঘাটে।
শিশির ভেজা সবুজ ঘাসে
রবির কিরণ পেয়ে সেথায়
মুক্তর মত মিষ্টি হাসে।
হেমন্ত আজ পাখির গানে
মেঘনা বুকে ঢেউয়ের সাথে
মৃদু সুরে কলতানে।
বন কাননে ফুলের ঘ্রাণে
সুভাস ছড়ায় পুবের হাওয়ায়
দোলা জাগে সবার প্রাণে।



