
মুকুল হোসেন
হে যুব জাগরণ—
চলো করি অনুধাবন,
যারা মোদের গাইতে দেয় না
সম-সাম্যের গান।
তাদের লাগি করব মোরা
বিদ্রোহী স্লোগান।
যারা মোদের অসহায় পাইয়া
দেয় না মৌলধিকার,
তাদের লাগি করব মোরা
বিদ্রোহী সংগ্রাম।
যারা সুখের ভেলায় লেলিয়ে দেয়
দুঃখ নামের অনল,
তাদের লাগি গড়ব মোরা
দুর্নিবার দুর্জয়।
আজ আমরা নই হীনবল
নইতো ভীরুর দল,
এই বাহুতে রহিয়াছে কেবল
আত্ম নবীন বল।
চলো মোরা লড়াই করি,
মুষ্টি হস্তে পাঞ্জা গড়ি।
হে যুব উদ্যমীগণ—
চলো যোগদান করি সকল,
ইহাতে চলি যায় যাক প্রাণ।
তবু মোরা করব এই অভিযান,
জ্বলে উঠুক দেশদ্রোহীদের প্রাণ।
সবার মুখে মুখে মুখরিত হোক,
মুক্তির জয় গান।
চাই লাল-সবুজে রাঙা হোক
আমাদের এই বিজয় নিশান।



