
মুহাম্মদ রফিক ইসলাম
কুয়াশা ঘুরেফিরে ধোঁয়া ওড়ায়
টগবগ শব্দ শুনে স্বপ্ন ভাঙে শালিকের
শরতের বিভোর ঘুঘুও জেনে গেছে
পৃথিবীতে এখন সময় নতুনের, হেমন্ত পাঠের
শিউলি ফুলের ধীর স্থির নীরব ঠোঁটের চুমুকের মতো
মাঠের ধান ছড়িয়ে পড়ে উঠোনে
রূপোলি ঘ্রাণ শুঁকে বিমুগ্ধ সময়ের চড়ুই
সোনা সুরভিতে লালিত স্বপ্নের সৌন্দর্যের স্পর্শে
শিহরিত কিষাণী আয়োজন করে গাঢ় ঘন পার্বণ
যেখানে হেমন্ত বিরাজ করে একান্তই নিজের মতো



