বিনোদন

নেটফ্লিক্সে অভিষেক ভিক্টোরিয়ার, ‘হুমকির’ মুখে মেগান মার্কেল?

এবার নেটফ্লিক্সে অভিষেক ঘটতে যাচ্ছে সাবেক ইংলিশ ফুটবল অধিনায়ক ডেভিড বেকহামের পত্নী ভিক্টোরিয়ার। তার এই আসন্ন নেটফ্লিক্স শো-ই নাকি প্রিন্স হ্যারিপত্নী মেগান মার্কেলকে ‘হুমকির’ মুখে ফেলেছে। এই শো নাকি সাসেক্সের ডাচেসকে অত্যন্ত ক্ষুব্ধ করবে।

সম্প্রতি ফ্যাবুলাসের নতুন একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, গায়িকা থেকে ফ্যাশন ডিজাইনারে পরিণত হওয়া ভিক্টোরিয়ার এই নেটফ্লিক্স প্রজেক্ট মেগান এবং তার মধ্যকার বিরোধকে আরও তীব্র করবে।

উভয়ের মধ্যে এই বিরোধ শুরু হয়েছিল ২০১৮ সালে। যখন মেগান অভিযোগ করেন যে, ভিক্টোরিয়া তার ব্যক্তিগত তথ্য গণমাধ্যমে ফাঁস করেছেন।

এ প্রসঙ্গে রয়্যাল লেখক ইঙ্গ্রিড সেওয়ার্ড মন্তব্য করেছেন, ভিক্টোরিয়ার নেটফ্লিক্স শো মেগান মার্কেলের শোর আগে মুক্তি পাবে বলে বিরক্ত হতে পারেন। তবে তিনি এমন ভাব করবেন যেন, এতে তার কিছুই যায় আসে না।

ফ্যাবুলাসকে ইঙ্গ্রিড বলেন, ‘আমি নিশ্চিত, তিনি (মেগান মার্কেল) ক্ষুব্ধ হতেন। কারণ তিনি সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন। আমি মনে করি, নেটফ্লিক্সে ভিক্টোরিয়ার শো আগে মুক্তি পাওয়ায় তিনি বিরক্ত হতেন। তবে তিনি গভীরভাবেই তা সহ্য করে যাবেন’।

রাজপরিবারের এই লেখক আরও যোগ করেন, তিনি (মেগান মার্কেল) বিরক্ত হতে পারেন, তবে তা প্রকাশ করতে পারবেন না। তিনি যথেষ্ট অভিজ্ঞ অভিনেত্রী; তিনি জানেন কীভাবে এ ধরনের পরিস্থিতি সামলাতে হয়। তাকে বলতে হবে, ‘অসাধারণ! ভিক্টোরিয়া কত চমৎকার!’ সূত্র: জিও নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension