কবিতাসাহিত্য

কে তুমি?

হাফিজুর রহমান


ইচ্ছে করে,
আমাকে বদলিয়ে আমি তোমার হয়ে যাই!
সেই রকমের, ঠিক যে-রকমটা তুমি চাও;
আফসোসে পড়বে না – পোড়ানো দীর্ঘশ্বাস।

অপূর্ণ থাকবে না কোন শর্ত
অসম্পূর্ণ থাকবে না – বাসনা বিলাসের,
যে কোন ধরনের ছোট্ট হলেও প্রত্যাশার;
ঘোর লাগাতে হলেও চাই, উচ্চাসনে বসাতে।

ইচ্ছে আছে – কেচ্ছা অনেক!
অনেক দিনেও চিনতে পারিনি তোমাকে;
তুমি আসলে কেমন, কী রকমের দেখতে?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension