
ছড়া
শীতের প্রকৃতি
শামসুন্নাহার সুমনা
শীতের দিনে পাথার জুড়ে, কাঁচা হলুদের মেলা।
সরষে ফুলের ডগায় করে, মৌমাছিরা খেলা।
মক্তবে যায় শিশুরা ঐ, মাঠ পেরিয়ে দূরে।
শীতে কেঁপেও কুরআন পড়ে, সবাই মধুর সুরে।
মাঠের কাজে চাষীরা যায়, গায়ে চাদর মুড়ে।
প্রবল শীতেও নেয় নাকো শ্রাম, খাটে দিবস জুড়ে।
খেজুর গাছে গাছিরা ঐ, লাগায় মাটির হাঁড়ি।
বিক্রি করে দিবস জুড়ে, হাট ও বাড়ি বাড়ি।
শীতের দিনে গায়ের বধু, বানায় হরেক পিঠা।
মিষ্টি রোদে বসে খেতে, লাগে অনেক মিঠা।



