
মাসুম মোরশেদ
ভোটের ডামাডোলে নিজকে বিক্রি
করেছিলাম না বুঝে।
আপাদমস্তক তো বেচিনি,
তারাও তেমন বলেছিল।
তারপর কত নদীর জল
পুকুরের জল ওলট-পালট হলো,
পুকুর মুন্দে রাস্তাঘাট, হাট হলো
নদী মুন্দে বাজার, মাঠ হলো
আলিশান বাড়ি হলো, সুপারমল হলো,
আমার কিছুই নাই; আমি আর আমি নাই।
আমার যৌক্তিক সব
অযৌক্তিক দামে বেচে তারা।
আর আমি ঘাম বেচে রোদ কিনে খাই
রক্ত বেচে বাতাস কিনে খাই
আর ধুঁকে ধুঁকে বাঁচি
কিংবা মুশকিলে টিকে আছি।
আর না।
সামনে ভোট
আর বিক্রি হবো না।



