
তুহীন বিশ্বাস
মৃত্যুর মিছিল; শকুনির উচ্ছ্বাস
ক্ষুধার অন্তপুরে গ্লোবাল নেটওয়ার্ক,
শিরা-উপশিরায় জমাট রক্তের দাগ
জীবন্মৃত অর্ধগলিত সময় কঙ্কালসার।
ডোম বিভৎস নগরের লাশকাটা ঘরে
অন্তরপোড়া গন্ধে আতঙ্কিত কক্ষ,
ক্ষত-বিক্ষত হৃদপিণ্ডে সূত্র খোঁজে
ক্ষুধার্ত ছাড়পত্র প্রজন্মের কথা বলে।



