কবিতাসাহিত্য

তোমারে ভালোবেসে যাই

এম এ জিন্নাহ


এ তোমারে ভালোবেসে ভুলেছি সকল ;
ভুলেছি জগৎ মোহ – আসল-নকল ।
সঞ্চিত সুখের খোঁজে ফিরি বহুবার ;
তোমা ছাড়া ধরণিতে কি রয়েছে আর ?
থাকো আরো খুব কাছে
যেটুকু তোমার আছে
তাহা দিয়ে কেটে যাক সমস্ত সময় ;
তোমাকে হৃদয়ে বেঁধে রবো চিরময়।

অসীম প্রেমের ছোঁয়া ছুঁয়ে ছুঁয়ে আসে ;
তুমি ছাড়া বেমানান – রয়ে থেকো পাশে।
ভালোবাসি ভালোবাসি – বলি শতবার ;
তোমা ছাড়া ধরণিতে কি রয়েছে আর ?
মায়ায় জড়িয়ে রেখে
নিও প্রেম প্রাণে মেখে
তাহা দিয়ে শেষ হোক যুগ বহু যুগ ;
তোমাকে হৃদয়ে নিয়ে ভুলে যাবো শোক।

তোমার নয়ন পানে লুটে যায় মন ;
ছুটে যাই নিদারুণে আমি সারাক্ষণ।
চেয়ে চেয়ে পথ ভুলি, ভুলে যায় দ্বার ;
তোমা ছাড়া ধরণিতে কি রয়েছে আর ?
সঙ্গহীনে নিও ঢেকে
চিরকালে দিও রেখে
তোমার শীতল ঘ্রাণে আমার পরান ;
ভালোবেসে ভালোবেসে হবো-গো মহান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension