
নুশরাত রুমু
বিস্মৃতির অন্ধকার গ্রাস করে স্বর্গীয় সুষমা,
তৃপ্তিহীন কামনারা বেদনায় ভরা অগ্নিগর্ভে পতিত হয়।
কৃষ্ণপক্ষের অনুজ্জ্বল আলো
বিদ্রোহী দেহে সুন্দরের উত্তরাধিকার খোঁজে।
সমতুল দুঃখ ব্যথা প্রেমার্ত হৃদয়ে
সংশয়ের নিবিড় কুয়াশা ঢেকে দেয়।
ভ্রূকুটির রোষে সুশোভিত বসন্তে জ্বালায় গ্রীষ্মের বারুদ!
নিন্দার তুফানে অদৃশ্য সেই ব্যাধিও কক্ষচ্যুত হয় না।
বিলীন হয় অবশেষে অশ্রু ঔষধির আকণ্ঠ পানে…



