
মূল: জিমি কার্টার
অনুবাদ: তূয়া নূর
শীতের এক রাতের কথা মনে পড়ে
হোয়াইট হাউজের ছাঁদে উঠেছিলাম
ওরিয়ন নামের ধূমকেতু দেখার জন্য
খুব অস্পষ্ট দেখা যাচ্ছিল তারাগুলো,
ফ্যাকাশে দেখাচ্ছিল তাদের চেহারা শহরের জ্বলে ওঠা আলোতে।
হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পেলাম
আদিম সুর ও ছন্দ তাতে
আসছে উত্তরের আকাশ থেকে।
ঘুরে দেখলাম নীরবে
দীর্ঘ ঢেউ খেলানো ইংরেজি ‘ভি’ অক্ষর অনেকগুলো
যেন স্তনগুলো রূপবন্ত হলো আলোর উচ্ছলতায়
যা নিভু নিভু করে রাখা উচিত ছিল।
হাঁসগুলো উড়ে গেল মাথার ওপর দিয়ে।
শোনা ও দেখার বিস্ময়তার ঘোর নিয়ে
একটা শান্তিময় ঘুমের জন্য
কোনও কথা না বলে আমরা নিচে নেমে এলাম।



