
শারমিন নাহার ঝর্ণা
তোমায় আমি আবার নতুন করে ভাবছি
নতুন সুরে নতুন করে খুব যে কাছে ডাকছি,
মিষ্টি পাখি ডাকা ভোরে,
বাঁধবো তোমায় প্রীতি ডোরে।
শিশির ভেজা চোখেমুখে
চেয়ে রবে অপার সুখে।
নতুন করে নতুন পথে হাঁটবো বহুদূরে,
নতুন করে বাজবে সানাই মিষ্টি সুরে।



