
পৃথিবী আক্রান্ত আজ অদ্ভুত অসুখে
সূর্যের উত্তাপ নেই বৃষ্টিতে বিধ্বস্ত চাতকের চঞ্চলতা
প্রেমিকার চোখে নেই প্রেমের প্রদীপ।
হেলেন, তোমার অবজ্ঞার অসীম অনলে হায়,
পুড়ে গেছে কবির হৃদয়
আর অপরূপ ট্রয়।
এত আলো পৃথিবীতে তবু
অন্ধকারে অচেতন মানুষের মন
সোনার মুদ্রার কাছে পরাজিত বিদগ্ধ বিবেক।
ভালোবাসা আজ বিক্রি হয়
অর্থনীতির নিপুন নিয়মে
গায়ে মেখে মেয়াদের মায়াবী মোহর।
সন্ধ্যার সঙ্গীতে নেই ধ্রুপদী মূর্ছনা
পৌরাণিক পারিজাত যেন ঝরে যায়
পৃথিবীর শীতের সুতীব্র কুয়াশায়।



