
তুহীন বিশ্বাস
অদৃশ্যে বন্দি আত্মার চাপাকান্না
অস্তিত্বহীন কষ্ট দেখার কেউ নেই,
নির্গত নিঃশ্বাস রূপান্তরিত দীর্ঘশ্বাস
আমিও ভুল পাহাড়ের স্থায়ী বাসিন্দা।
সিদ্ধান্ত ঝুলছে সময়ের অপেক্ষায়
ডানে বিচ্ছিন্ন বন্ধন, বামে হিংস্রতা,
আর স্বপ্নটা কুড়ে খায় নর্দমার কীট
আমি হই মৃত্যু যন্ত্রণার এক আদিষ্ট।
অনিষ্ট আমাদের শেকড় ছুঁয়ে যায়
কষ্টার্জিত কর্ষিত ফসল ধ্বংসযজ্ঞে,
মেরুদণ্ড বেয়ে ঝরে গলিত মজ্জা
গোধূলি লগ্নে দাঁড়িয়ে পরাস্ত জীবন।



