
বিজন বেপারী
নতুন বছর এসেছে…
সবাই ফুলের মালা, চকলেট, লাল গোলাপ নিয়ে ছুটবে
আপনজনের কাছে,
ভালোবাসার কাছে ।
হয়ত তুমিও বসে থাকবে শেষ অবধি
যদি কেউ একটা গোলাপ নিয়ে আসে…
তবে ভালো লাগবে তোমার, হয়ত
ভাববে, তোমারো কেউ আছে।
কিন্তু, আমি অসহায়, নিরুপায়
যুদ্ধে হেরে যাওয়া এক সৈন্য
আমার বেঁচে থাকাই আজ কৌতুহল
একটা গোলাপ তো অনেক টাকা
কোথায় পাবো, গোলাপ আর তোমাকে?
একদিন তুমিও ভুলে যাবে আমাকে
একটা গোলাপের জন্য!



