কবিতাসাহিত্য

অনাবিল সৈকত

হাফিজুর রহমান

বুঝতে না পারলে হবে, গন্ধটা কীসের?
খুঁজে না পাওয়া নিঃশব্দের অনলে
দাউ-দাউ করে জ্বলছে কোথায়?
পুড়ে একেবারে অঙ্গার করে দিতে নয়
উড়িয়ে দিতে নয় – গাঢ় নীল ধোঁয়ায়
যন্ত্রণা দেয়ার এই ঝলসানো হৃদয়ের।

দেখা হয়নি হৃদয় দাহ্, দেখনি পুড়তে
জ্বালা ঝরানো মুখের হাসিতে;
শুনতে পাও না – কান্নার আওয়াজ!
যন্ত্রণার স্রোতে পাড় ভাঙা মনের
বুঝলে না আর্তনাদ, খুশি হও হিল্লোলে;
ভালো রাখার, না মেনে আত্মত্যাগ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension