
আনিসুজ্জামান মুহাম্মদ
ভাবছো বুঝি আমি নিয়েই?
ভাবনারা তো তুমি দিয়েই
মন তুমিটার উদাস বড়?
এসো তবে জাপটে ধরো।
কাঁপছো বুঝি আমি ভেবে?
কি ভাববে বলো জানলে সবে!
ভাববে যদি ভাবুক ওরা
আমায় দিয়ে থাকো মোড়া।
কিন্তু দেখ চুপচাপেতে
হাত বাড়িয়ে হাতটা পেতে ।
হাতটা ধরে হাঁটবে খানিক?
ওটুক আমার মুক্তা মানিক।
কেউ জানে নি আমরা বাসি
জন্যে তোমার বুকটা বাঁশি ।
তুমিই বলো খুব জেনেছো?
আজকে তবু খুব কেঁদেছো।
কাঁদলে তুমি বুকে বাজে
ভাল্লাগো না কান্না সাজে
খুব করে তাই থাকো ভালো
তাতেই জেনো আমি আলো।



