কবিতাসাহিত্য

প্রশ্নগুলো অমীমাংসিত

তুহীন বিশ্বাস

কিংবা ফুলগুলো ভাইরাস আক্রান্ত
অথবা প্রজাপতির ডানায় বহন বিষ;
নয়তো মালীর অবহেলার করুণ চিত্র
তবুও সবাই বেকসুর খালাস হয়ে যায়।

ভাগ্যচক্রে ভর করে জীবনের গল্পটা
নিথর নিস্তব্ধ স্বপ্নগুলো ঝরে পড়ে ,
স্তব্ধ বর্তমান অতীত ইতিহাস গড়ে;
আর মৃত্যুর প্রশ্নগুলো অমীমাংসিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension