
শারমিন নাহার ঝর্ণা
খুব ইচ্ছে করছে চিঠি লিখি বিরহের খামে
পাঠিয়ে দেই নীল আকাশে তোমারই নামে,
কিছু ভেজা ভেজা শব্দ খুবই যতন করে
গুছিয়ে লিখি কেমন আছো কোন সুদূরে?
মনে কী পরে সেই চেনা পথে দুজন হেঁটেছি,
মুখে নয় চোখে চোখে হাজার কথা বলেছি।
মুখোমুখি হয়নি কথা তবু কত আপন লাগে,
হৃদ মাঝে সে সব সুখ স্মৃতি অকস্মাৎ জাগে।
এখন খুব মনে পরে সেই ভালো লাগা প্রহর,
হয়তে ভালোবাসায় পূর্ণ ছিল হৃদয়ের শহর।
সমাজ রীতির ভয়ে বিরহের খামে প্রণয় বন্দি,
স্মৃতির অ্যালবামে সাজানো দুটি হৃদয়ের সন্ধি।



