
হাফিজুর রহমান
বাধা মানবে না, শোনে না সে নিষেধ!
নিজের অজান্তেই বেড়িয়ে আসায়,
টর্নেডোর পূর্বাভাসে থমথমে মস্তিষ্ক;
বুকের ভিতরের উত্তাল জলোচ্ছ্বাসে
দীর্ঘশ্বাসের, অপ্রতিরোধ্য বিস্ফোরণ।
আশ্বাসে – বিশ্বাস করে না দীর্ঘশ্বাস!
সম্ভব নয় এর পরিমাপ করা
নির্ধারণ করা মুশকিল, কতটা দৈর্ঘ্য?
বিশাল পৃথিবীটাকে ছেয়ে দেয়ার;
বড়োই বটে, দীর্ঘশ্বাসের বিস্তৃত পরিধি।



